Thursday, March 5, 2026

ম্যাপ অনুযায়ী নদী খননের দাবীতে আশাশুনি উপজেলা নাগরিক সমাজের সভা অনুষ্ঠিত

Must read

 

এম এম সাহেব আলী, আশাশুনি সাতক্ষীরা থেকে : আশাশুনির সদর বাজারের মসজিদ, সরকারি প্রতিষ্ঠান, ব্যাংকসহ, দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান ঠিক রেখে টেকসই শহর রক্ষার বাঁধ নির্মানের দাবীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট স্মারক লিপি প্রদান উপলক্ষে বিক্ষোভ সমাবেশ সফল ও সার্থক করতে আশাশুনি নাগরিক সমাজের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিঃ সহ-সভাপতি ও গণসংযোগ উপ কমিটির আাহবায়ক জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা নাগরিক সমাজের যুগ্ম সম্পাদক সাংবাদিক এম এম সাহেব আলির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক উপজেলা আ’লীগের সহ-সভাপাতি ও জাতীয় মৎস্যজীবি সমিতি কেন্দ্রীয় মহা সচিব রফিকুল ইসলাম মোল্যা, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক অবঃ শিক্ষক আবুল কালাম আজাদ, থানা জামে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকিবিল্লাহ, প্রভাষক সাংবাদিক মাসুদুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাহেব আলি, বাজার বণিক সমিতির উপদেষ্টা বিল্লাল হোসেন, মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জাতীয় পার্টির নেতা আবুল বাশার, নুরুল হুদা, আব্দুল মান্নান, বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু, হাফিজুল ইসলাম ক্যাপ্টেন, মহিলা মেম্বার মারুফা আক্তার প্রমুখ। সভায় বাজার রক্ষা ও সিএস ম্যাপ অনুযায়ী নদী খনন করে বাজারকে রক্ষা করে বেড়ী বাঁধ নির্মানের দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২১ জুলাই বাজার চাঁদনি সেটে ব্যবসায়ী ও সকল শ্রেণির মানুষের অংশ গ্রহনে সমাবেশ করার সিদ্বান্ত গ্রহন করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article