নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১০ আগস্ট ২০২২ রোজ বুধবার ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সভা কক্ষে মেসার্স ড্রপ কমিউনেকিশন’র পক্ষ থেকে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মেসার্স ড্রপ কমিউনেকিশন’র পক্ষ থেকে ভোমরাস্থ প্রতিনিধি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু ক্রেস্ট দিয়ে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলামকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন।
