Sunday, February 22, 2026

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকালে সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এঁর সভাপতিত্বে আলোচনা সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক লুৎফুন্নেছা ডালিয়া ও সুকুমার সরকার প্রমুখ। আলোচনা সভার পূর্বে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা মো. মহসিন উদ্দিন। এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article