সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার স্ত্রী আমাদের নেত্রী, সদ্য প্রায়ত বেগম জিয়ার স্বপ্ন ছিল- বাংলাদেশ হবে সবার। আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একটি সুন্দর দেশ গড়ে তুলবো। আজ সময় এসেছে সেই স্বপ্ন পুরণ করার। আগামী ১২ তারিখ হল সেই দিন। এই দিনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিলে আমরা সেই সোনার বাংলাদেশ গড়তে পারবো। আজ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ রোজ বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল মতুয়া সন্মেলন ও মহাৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট ডুমুরিয়া উপজেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক নিত্যানন্দ মন্ডল। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মহা মতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর শ্রীধাম ওড়াকান্দি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা বিদুর কান্তি বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ডাঃ গাজী আব্দুল হক, যুবদল নেতা ইবাদুল হক রুবায়েদ, শফি মোহাম্মদ খান, মতুয়া সংঘের হরিপদ ধর, ডাঃ দুলাল কৃষ্ণ রায়, অম্লান বিশ্বাস, পরিতোষ কুমার বালা, অধ্যক্ষ সৌমেন মন্ডল প্রমুখ। এরপর তিনি সন্ধ্যায় ডুমুরিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সভায় সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ, ইবাদুল হক রুবায়েদ, গাজী আব্দুল হালিম, শেখ ফরহাদ হোসেন, মোঃ বদরুদ্দোজা বাবলু, এ্যাড. মনিমুর রহমান নয়ন প্রমুখ। সভায় বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাকিরা উপস্থিত ছিলেন।
