Sunday, March 1, 2026

বঙ্গবন্ধু শুধু আমাদের স্বাধীনতা দেননি, বাঙালি জাতিকে শত বছরের শোষন থেকে মুক্ত করেছেন-এমপি বাবু

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা)প্রতিনিধি : সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শুধু আমাদের স্বাধীনতা দেয়নি, বাঙালি জাতিকে শত বছরের শোষন থেকে মুক্ত করেছেন। বঙ্গবন্ধু ৫৫ বছরের জীবনের পুরো সময়টায় বাঙালির জন্য উৎসর্গ করেছেন। তার এ ঋণ কোন দিন শোধ হওয়ার নয়। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতা বিরোধী চক্রের নির্মম বুলেটের আঘাতে মহান এ নেতাকে প্রাণ দিতে হয়েছে। এমপি বলেন, সেদিন যারা ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের উত্তরসূরী জঙ্গী বাহিনীর ষড়যন্ত্র এদেশে সব সময় অব্যাহত রয়েছে। এদের ভয়ঙ্কর রূপ আমরা ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার সময় দেখেছি। যদিও বর্তমান সরকার জঙ্গী নির্মূলে বদ্ধ পরিকর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে এদের নির্মুল করতে হবে। আজ ১৭ আগস্ট ২০২২ রোজ বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজ এর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, শেখ রাসেল দেওয়ালিকার মোড়ক উন্মোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। প্রভাষক মাসুদুর রহমান মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আ জ ম আব্দুল হাকিম, প্রভাষক সুফল চন্দ্র মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা আকরামুল ইসলাম, ছাত্রলীগনেতা সাব্বির হোসেন ও রায়হান পারভেজ রনি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article