Sunday, March 1, 2026

বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন-এমপি বাবু

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রতির অটুট বন্ধন আমাদের এই বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের সকল সম্প্রদায়ের মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। সেদিন কেউ ভাবেনি কে হিন্দু আর কে মুসলিম। সকল সম্প্রদায়ের লোক সেদিন মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে এই দেশকে স্বাধীন করেছিল। তাই এদেশ আপনার, আমার, আমাদের সকলের। এমপি বাবু বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। তিনি কঠোর হস্তে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যাতে করে এই দেশে জঙ্গিবাদ আর কোন সময় যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। আজ ১৯ আগস্ট ২০২২ রোজ শুক্রবার সকালে খুলনার পাইকগাছা উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালিবাড়ী চত্ত্বরে পুজা পরিষদের উপজেলা কমিটির সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মোঃ জিয়াউর রহমান জিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জেলা আ’লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, পৌর কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, ঐক্য পরিষদের উপজেলা সাধারন সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পুজা পরিষদ নেতা প্রাণ কৃষ্ণ দাশ, কৃষ্ণপদ মন্ডল, পৌরসভা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবুরাম মন্ডল, সাধারন সম্পাদক জগদীশ রায়, কেন্দ্রীয় পুজা মন্দির কমিটির সভাপতি দেবব্রত রায় দেবু, সাধারন সম্পাদক অখিল মন্ডল। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন পূজা পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি চম্পক কুমার পাল। পুজা পরিষদের উপজেলা সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, যুবনেতা এম এম আজিজুল হাকিম, পরিষদ নেতা সুনিল মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, সাংবাদিক বি সরকার, স্নেহেন্দু বিকাশ ও পূর্ণ চন্দ্র মন্ডল, মৃতুঞ্জয় সরদার, জগন্নাথ দেবনাথ, বিজন বাউয়ালী, দীপঙ্কর সরকার, অপুর্ব রায়, পরেশ মন্ডল, ত্রিনাথ বাছাড়, দীপঙ্কর মন্ডল, কার্তিক মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি। আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভা যাত্রা পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article