তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি এদেশে হত্যার রাজনীতি শুরু করেছিল। এরা সেদিন যেমন মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, তেমনি রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে মেনে নিতে পারেনি। তারা মেনে নিতে পারেনি বঙ্গবন্ধুর বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তারা চেয়েছিল বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম এবং মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ষড়যন্ত্রকারীরা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করলেও দেশের মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে পারেনি। আজ সারা বিশ্বের বাঙালী শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুকে স্মরণ করে। পাশাপাশি এদেশের জনগণ বঙ্গবন্ধু হত্যার বিচার করার পাশাপাশি স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত-বিএনপি’কে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। বঙ্গবন্ধুর উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণের সাথে সরকার ও আওয়ামী লীগের যে সেতু বন্ধন তৈরী হয়েছে এ বন্ধন আগামীতেও চির অটুট থাকবে ইনশাআল্লাহ। আজ ০৪ আগস্ট ২০২২ রোজ বৃহস্পতিবার সকালে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতার এমপি বাবু এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, জিএম ইকরামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন ও কাজল কান্তি বিশ্বাস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, বিভূতি ভূষণ সানা, নির্মল ঢালী, ডাঃ শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ্বাস, নির্মল অধিকারী, হেমেশ চন্দ্র মন্ডল, পঞ্চানন সানা, নির্মল বৈদ্য, কৃষ্ণপদ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর, যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায়, মিজানুর রহমান, মানবেন্দ্র মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতীম চক্রবর্তী, ইউপি সদস্য খুকুমনি, নাজমা কামাল, সাব্বির হোসেন, শেখ রাজু আহমেদ, মাহবুবুর রহমান নয়ন, গৌতম মন্ডল, অনিমেশ ও মিথুন।
