Sunday, March 1, 2026

পাইকগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইউসুফ আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. স ম ইউসুফ আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৬ আগস্ট ২০২২ রোজ মঙ্গলবার সন্ধ্যায় বনানী সংঘ কার্যালয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাকালীন কমিটির সহ-সভাপতি জিএ রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সভাপতি এড. অজিত কুমার মন্ডল, প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, বনানী সংঘের সভাপতি এমএম আব্দুস সামাদ, এড. শফিকুল ইসলাম কচি, মোজাফফার হাসান, সন্তোষ কুমার সরদার, ঈমান আলী মাস্টার, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, হাদিউজ্জামান, প্রভাষক রেবা আক্তার কুসুম ও সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article