Saturday, February 21, 2026

পাইকগাছা থানার এএসআই আলতাফ জেলায় শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার সম্মাননায় ভুষিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : পাইকগাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলতাফ হোসেন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে জেলায় শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার সম্মাননা পেয়েছেন। ২৪ নভেম্বর ২০২৪ রোজ রবিবার খুলনা জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যান ও অপরাধ সভায় তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনের নিকট থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, কর্মদক্ষতায় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলতাফ হোসেন ওয়ারেন্ট তামিল করায় জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন। সম্মাননা পাওয়া আলতাফ হোসেন বলেন, তিনি স্বীয় কর্ম এলাকায় আইন শৃংখলা সমুন্নত রাখতে ও বাংলাদেশ পুলিশ বিভাগের সুনাম অক্ষুন্ন এবং ধরে রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তাকে এ সম্মাননা প্রদান করায় তিনি জেলা পুলিশ সুপারসহ সংশিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article