Saturday, February 21, 2026

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন-সাত্তার সভাপতি, আককাস সম্পাদক

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ ২৪ নভেম্বর ২০২৪ রোজ রোববার সকাল ১০ টা থেকে দুপুর ২ পর্যন্ত বিরতিহীনভাবে সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১১টি পদের মধ্যে ৭টি পদে ভোট গ্রহণ হয়। নির্বাচনে ৭০ জন ভোটারের মধ্যে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি সম্পাদক সহ বিএনপি জামায়াত প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করে। ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ৪৪ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মতো (অপরাজিত) সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট জিএম আব্দুস সাত্তার। তার নিকটতম প্রশান্ত কুমার মন্ডল (১৬) এবং এফএমএ রাজ্জাক পেয়েছেন ৮ ভোট। সহ সভাপতি পদে প্রশান্ত কুমার ঘোষ (৩৭) ও আব্দুল মজিদ (৩৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম কামরুল ইসলাম (৩৩) এবং জিএম আমজাদ (১৬) ভোট পেয়েছেন। ৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিএম আককাস আলি। নিকটতম অজিত কুমার সরকার পেয়েছেন (৩২) ভোট। ৩৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন একরামুল হক বিশ্বাস। নিকটতম সমরেশ চন্দ্র মন্ডল পেয়েছেন (২৭) ভোট। ৩৭ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সঞ্চয় কুমার মন্ডল, নিকটতম কাজী সাইফুল ইসলাম পেয়েছেন (২৭) ভোট। ৩৪ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় কৃষ্ণ মন্ডল, নিকটতম আব্দুল মালেক পেয়েছেন (৩০) ভোট। এর আগে ৪ টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাশনা শারমিন আঁখি, ৩ সদস্য যথাক্রমে আমিনুল ইসলাম, রেহেনা পারভিন ও ভবরঞ্জন বৈদ্য। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট কিশোরী মোহন মন্ডল, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বেলাল উদ্দীন ও উত্তম কুমার সানা। এদিকে নির্বাচনে সভাপতি সম্পাদক সহ বিএনপি জামায়াত প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করায় তাদেরকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী আলহাজ্ব আবু সাঈদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকী, সদস্য সচিব মোস্তফা মোড়লসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article