তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা থানা পুলিশ ৩০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, ০৮ সেপ্টেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত ৪ টার দিকে থানার এস আই ব্রজ কিশোর পাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামনগর ও কার্তিকের মোড় নামক স্থান থেকে শ্যামনগরের শওকত শেখের পুত্র আব্দুল্লাহ আল মামুন (১৯) এর নিকট থেকে ২০ গ্রাম ও গদাইপুরের আছাদুল শেখ এর পুত্র রাজু শেখ (১৯) এর নিকট থেকে ১০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে। ওসি মোঃ জিয়াউর রহমান জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
