তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সর্ম্পকিত মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ জুলাই ২০২২ রোজ রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভুমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ, থানার ওসি মোঃ জিয়াউর রহমান জিয়া, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম এম রেজায়েত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজীর আহমেদ, পিআইও ইমরুল কায়েস, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পাইকগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, বি সরকার, সাবেক সম্পাদক এস এম আলাউদ্দীন সোহাগ, সাংবাদিক এমদাদুল হক, বজলুর রহমান, মোঃ আসাদুল ইসলাম, পুর্ণ চন্দ্র মন্ডল ও মোঃ ফসিয়ার রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ শুকুরুজ্জামান।
