তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সনদপত্র ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে আজ ২১ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিবার পরিকল্পনা মিলনায়তনে “৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুর রহমান ও তৃণা বাছাড়। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। যাদের মধ্যে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে কপিলমুনি ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী জাহানারা বেগম জয়া, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াউর রহমান, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সিলভী আক্তার, শ্রেষ্ঠ উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব কুমার দাশ।
