Monday, February 23, 2026

পাইকগাছায় বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইকগাছা উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আজ ২৯ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার বিকালে পৌরসভা চত্ত্বরে তারেক রহমানের ৩১ দফা বিনির্মাণে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি সাংবাদিক অধ্যাপক আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পাইকগাছা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এড. জি এম আব্দুস সাওার, জেলা বিএনপির সাবেক সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকী, সদস্য সচিব মোস্তফা মোড়ল, এড. সাইফুদ্দিন সুমন, যুবনেতা এস এম মোহর আলী, উপজেলা কৃষকদলের সভাপতি মেছের আলী সানা, ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব হাফেজ মাওলানা আবু মুসা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঃ মজিদ গোলদার, প্রনব কান্তি মন্ডল, আনারুল ইসলাম, নাজির আহমেদ, প্রভাষক ইকবাল হোসেন, আসাদুজ্জামান খোকন, হাবিবুর রহমান, সরদার তোফাজ্জল হোসেন, মাষ্টার বাবর আলি গোলদার, আসাদ্দুজ্জামান ময়না, মফিজুল ইসলাম টাকু, আবু মুছা, মেছের, সরদার ফারুক আহমেদ, মাষ্টার মুজিবর, মনিরুজ্জামান মনি মোল্যা, সরজিত ঘোষ দেবেন, টি এম শিমুল, হুরাইয়া বাদশা, লক্ষী রানী গোলদার, এড. আখি, বাসন্তী মন্ডল, কাসেম সরদার, সায়েদ আলী, মাফাজুল হক প্রিন্স, রায়হান পারভেজ টিপু, রাসেল পারভেজ, মোঃ কামাল হোসেন, শাহিদুর রহমান, নুর আলি, মুনছুর গাজী ,হান্নান, কুদ্দুস, সাইফুল, মাসুম, আজারুল, ওসমান, ফরাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি ও পৌরসভা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article