Monday, February 16, 2026

পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আওয়ামী লীগের সাবেক এমপি রশীদুজ্জামান এর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হকের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ২৩ অক্টোবর ২০২৪ রোজ বুধবার সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে সাবেক এমপি রশীদুজ্জামানের শাস্তির দাবি জানান। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বেনজির আহমেদ লাল, তৌহিদুজ্জামান মুকুল, সাইফুল ইসলাম তারিক, আমিনুর সরদার, আনোয়ারুল কাদীর, আব্দুস সাত্তার, সাবেক কাউন্সিলর ইমরান সরদার, ডাঃ শাহাবুদ্দিন, ইব্রাহিম গাজী, হবি মোল্লা, যজ্ঞেশ্বর কার্তিক, জিয়া উদ্দিন নায়েব, রুস্তম, আনারুল, সিরাজুল ইসলাম, ইসরাফিল ও রাজিব নেওয়াজ।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article