Sunday, March 1, 2026

পাইকগাছায় পল্লীসমাজের উঠান বৈঠক অনুষ্ঠিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা)প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ রোধে পল্লীসমাজের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ আগস্ট ২০২২ রোজ বুধবার বিকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী দক্ষিণ পাড়া ৪নং পল্লীসমাজে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগিতায় এবং রাড়ুলী দক্ষিণ পাড়া পল্লীসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে লিমা রানীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন লিল্টু রানী। এসময় বাল্য বিবাহ রোধে তথ্য কার্ড বিতরণ, নারী ও শিশু নির্যাতন রোধ এবং ব্র্যাক আইন সহায়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির এ্যাসোসিয়েট অফিসার আছাদুল ইসলাম। উল্লেখ্য, উপস্থিত সদস্যবৃন্দ এ বৈঠকে নিজেরা তাদের সন্তানকে বাল্যবিবাহ দিবে না, নিজেরা নারী ও শিশু নির্যাতন করবে না এবং বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন ঘটলে সেটা প্রতিরোধে এক সাথে কাজ করবে বলে শপথ নেয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article