Monday, February 23, 2026

পাইকগাছার নদী খনন ও টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবিতে পানি কমিটির স্মারক লিপি প্রদান

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার ঐতিহ্যবাহী শিবসা ও হাঁড়িয়া নদী খনন করে এই অববাহিকায় টিআরএম প্রকল্প বাস্তবায়ন, পৌরসভা সহ ১০ টি ইউনিয়নের উপকূলীয় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও পাইকগাছা পৌরসভা সহ উপজেলার জলাবদ্ধ এলাকার খাল দখল মুক্ত করে খননের মাধ্যমে নিষ্কাশন ব্যবস্থা কার্যকর করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২০ মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর মাধ্যমে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন উপজেলা পানি কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য সেলিম আখতার স্বপন, উপজেলা পানি কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, সাধারণ সম্পাদক শেখ সাদেকুজ্জামান ও দিলীপ কুমার। এসময় পানি কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article