পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বিএনপি জনসাধারণের ভোটের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছে, আগামী ১২ ফেব্রুয়ারী বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন এই অঞ্চলের সহজ সরল মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, এলাকার টেকসই ভেরী বাঁধ নির্মাণ করার জন্য, পর্যটন শিল্পে বিপ্লব ঘটানোর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে, কয়রা-পাইকগাছার সাথে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে, চিংড়ি চাষে বিপ্লব ঘটিয়ে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে কাছে পাঠিয়েছেন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে। আমাকে বিএনপির প্রতিনিধি মনোনীত করে ধানের শীষ প্রতীক দিয়ে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সরাসরি ভোট দিয়ে জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিবেন। আমি এই অঞ্চলের উন্নয়ন আপনাদের সাথে নিয়েই সম্পূর্ণ করবো। বিশাল নির্বাচনী জনসভায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।
আজ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ রোজ বুধবার বিকেল ৪টায় পাইকগাছার চাঁদখালী ও সন্ধ্যা ৭টায় গড়ইগালী ইউনিয়নবাসী আয়োজিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা চাঁদখালী বাজার এবং কানাখালী দোলমন্দিরে অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় তিনি বলেন, ভোটের দিন খুব ভোরে পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। সকালে ভাত খাওয়ার আগেই ভোট দিয়ে আবার ভাত খেয়ে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কারণ, গত ১৭ বছরে আপনারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেননি। তাই স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি ও ধানের শীষে আপনারা ভোট দিন দিয়ে ফলাফল নিয়ে বিজয়ী বেশে ভোট কেন্দ্র ত্যাগ করবেন।
তিনি আরও বলেন, এই অবহেলিত এলাকার উন্নয়ন, জনগণের অধিকার এবং অরাজকতার বিরুদ্ধে দেশকে এগিয়ে নিতে আপনারা ধানের শীষে ভোট দিন। আর মাত্র কয়েকটি দিন বাকি, সবাই মিলেমিশে, একসঙ্গে ভোটকেন্দ্রে এসে ধানের শীষে ভোট দিন। আমরা বিএনপির নেতৃবৃন্দ আপনাদের পাশে আছি। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গ্রামে গ্রামে ভোট প্রার্থনা করবেন।
অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ (এমবিবিএস), সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা সদস্য সচিব এস এম ইমদাদুল হক, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুস সাত্তার, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সরদার আলাউদ্দিন মাস্টার, জাহিদুল ইসলাম, কার্তিক চন্দ্র মন্ডল, আসাদুল হক ময়না, যোগেশ্বর সানা কার্তিক, কলিঙ্গরাজ মন্ডল, প্রদীপ চন্দ্র মন্ডল, নাসিরুদ্দিন, আজরুল মিস্ত্রী, অনিমেষ মন্ডল, আব্দুল রহমান, খায়রুল ইসলাম, লৎফর সবদার, মোঃ আমিন উদ্দিন, রজব আলী গাজী, হাতেম আলী সরদার, এস এম এ বারী মেম্বর, হাবিবুর রহমান হবি মেম্বর, মোঃ জিবারুল ইসলাম, মান্নান সানা, ডাঃ নজরুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক শেখ ইব্রাহীম, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক হাফেজ আব্দুর রহিম, নাজমুল হুদা মিন্টু, জহুরুল ইসলাম, মোঃ আব্দুল হান্নান গাজী, ইলিয়াজ হেসেন, মোঃ রবিউল ইসলাম, মোঃ হাবিবুর রহমান জয়েল, মোঃ নজরুল সরদার, আব্দুস সালাম সরদার, বনজু সবদার, মোঃ ওবাইদুল্লাহ মীর, ইবাদুল শেখ, আজিজুর রহমান বাবু, এবি বাদসা, আব্দুল মজিদ সরদার, মোঃ সাইদুল সরদার, আসলাম সবদার, মোহাম্মদ আলী গাজী, আব্দুস সালাম খান, মোঃ হুমায়ন কবির, সালমান হাবিব চয়ন, ছামাদ মেম্বর, হাবিবর রহমান হাবিব, মোঃ আজিম গাজী, রেহেনা পারভীন প্রমুখ।
