তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার কপোতাক্ষ নদের শাখা কাঠিপাড়া দক্ষিণ চর খাল উম্মুক্ত করণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ ১৯ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার সকালে কাঠিপাড়া বাজারে মেইন সড়কে আব্দুস সালামের সভাপতিত্বে এম সামাদ এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক খুলনা -৬ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, এড. সাইফুদ্দীন সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা। বক্তব্য রাখেন রাড়ুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আঃ মজিদ, ইউপি সদস্য ছহিল উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা পীর আলী গাজী, আনছার মোড়ল, ইব্রাহিম গাজী, শুকুর আলী গাজী, আজিজ মোড়ল, হারুনুর রশিদ, আঃ রহমান এম এ, আজিজুল গাজী, রেজাউল, রুহুল কুদ্দুস, সালাউদ্দিন সাদ্দাম, জামির গোলদার, কুদ্দুস, মোহাম্মদ, আবুল, খায়রুল সহ শত শত এলাকাবাসী।
