পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আসন্ন নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছার কপিলমুনি, সোলাদানা ও দেলুটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, মহিলা সমাবেশ ও বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। দিনভর এসব কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ৪ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী কর্মসূচির শুরুতেই নেতৃবৃন্দ সোলাদানা ইউনিয়নে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। এরপর কপিলমুনি ইউনিয়নের হাবিবনগর মালত পাড়ায় এক বিশেষ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। বিকালে কর্মসূচির মূল আকর্ষণ হিসেবে দেলুটি ইউনিয়নের হাটবাড়ী মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভার কার্যক্রম দেলুটি ইউনিয়ন সভাপতি মো. গোলাম মোস্তফা সরদারের সভাপতিত্বে এবং ইসলামী ছাত্রশিবিরের খুলনা দক্ষিণ জেলার সাবেক সভাপতি অ্যাড. মো. রুহুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাও. গোলাম সরোয়ার, মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাড. লস্কর শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাও. আমিনুল ইসলাম, কাজী তামজিদ আলম, ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ সভাপতি আবু জার আল গিফারী, পৌর নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় দেলুটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে ইউনিয়ন সহ-সভাপতি আ. রশিদ বিশ্বাস ও আ. সোবহান গাজী, সেক্রেটারি মো. সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মানছুরুল আলম, বায়তুলমাল সেক্রেটারি মো. আবু বক্কর সিদ্দিক এবং যুব বিভাগের সভাপতি আছাদুল ইসলাম শ্রমিকের সভাপতি মো. আল আমিন গাজী উপস্থিত ছিলেন। এছাড়া এনসিপি নেতা আদনান আসিফ, মহাসিন আলমসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ইনসাফ কায়েম করতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তারা উপস্থিত জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান। হাটবাড়ীর জনসভাটি শেষে এক বিশাল মিছিলে রূপ নেয়।
