Tuesday, March 10, 2026

পাইকগাছায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেফতার -৩

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ককটেল এবং ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন মটবাটি গ্রামের মৃত অমূল্য বিশ্বাসের ছেলে রসময় বিশ্বাস (৫০) রসময় বিশ্বাসের ছেলে প্রীতম বিশ্বাস(২২) ও নির্মল বিশ্বাসের ছেলে দেব্রত বিশ্বাস (২০)।
মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মটবাটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয় । এ সময় মটবাটি গ্রামের নির্মল বিশ্বাসের কাঠের ঘরে রক্ষিত অবস্থায় দেশীয় তৈরী একটি পাইপগান, ৫ টি ককটেল, ককটেল তৈরীর সরঞ্জাম ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাইকগাছা থানার ওসি তদন্ত ঈদ্রিসুর রহমান জানান এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত ৩ জনকে আজ ০৮ জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article