Friday, March 13, 2026

পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আজ ১৫ জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ” ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন ” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। মেডিকেল অফিসার ডাঃ অর্পণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার গাঙ্গুলি, জাহিদুর রহমান ও সিলভী আক্তার। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ৬ সেরা কর্মী ও প্রতিষ্ঠান কে সনদপত্র প্রদান করা হয়। সেরা পরিবার কল্যাণ পরিদর্শিকা হচ্ছে কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্মিতা রাণী দাশ, সেরা পরিবার কল্যাণ সহকারী গদাইপুর ইউনিটের রোকসানারা পারভীন, সেরা পরিবার পরিকল্পনা পরিদর্শক কপিলমুনি ইউনিয়নের জিয়াউর রহমান জিন্নাত, সেরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কপিলমুনি, সেরা ইউনিয়ন পরিষদ কপিলমুনি ও সেরা উপজেলা পরিষদ ক্যাটাগরিতে পাইকগাছা উপজেলা পরিষদ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article