Thursday, February 26, 2026

পাইকগাছায় বিনা ধান ১৭’র ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বিনা ধান-১৭ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনা ধান-১৭ সম্প্রসারণের লক্ষে ০২ নভেম্বর ২০২২ রোজ বুধবার বিকালে উপজেলার রাড়ুলীতে ফসল কর্তন ও আলোচনা সভা সহ কৃষক মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। ষষ্ঠীতলা বাজার চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি ছিলেন, বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাবুল আকতার, বৈজ্ঞানিক কর্মকর্তা মসিউর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাশ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস, যুবলীগনেতা আনিছুর রহমান গাজী, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইলিয়াস মোড়ল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বৈশ্বিক ভোজ্য তেলের সংকট নিরসন ও সরিষা ও সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করণে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। রাজস্ব অর্থায়নে বাস্তবায়ন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা। সহযোগিতা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছা। ফসলের জীবনকাল ১১০ দিন, হেক্টর প্রতি উৎপাদন ৪.৯৮ মেট্রিকটন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article