তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা থানায় সদ্য যোগদানকৃত ওসি মোঃ সবজেল হোসেনের সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শুভেচ্ছা মতবিনিময় করেছেন। ০১ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার রাতে ওসির অফিসকক্ষে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকী, সদস্য সচিব মোস্তফা মোড়ল, সাবেক আহবায়ক এ্যাডঃ জিএম আঃ সাত্তার, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ টিএম সাইফুদ্দীন সুমন ,কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, জাসাস সভাপতি মাষ্টার মুজিবুর রহমান, শ্রমিক দল নেতা নুর আলী,যুবনেতা হুরায়রা বাদশা, শহীদ প্রমুখ। নবাগত ওসি সবজেল হোসেন উপজেলাকে অপরাধমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন।
