তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পাইকগাছা উপজেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতারণ করা হয়েছে। আজ ০৩ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রদলের সভাপতি সরোজিৎ ঘোষ দেবেন এর নেতৃত্বে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পানি বিতরণ করা হয়েছে। উপজেলার গড়ইখালী শহীদ আবু মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজে এ সব উপকরণ বিতারণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান মনি, গড়ইখালী ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান গাজী, কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন, শ্রমিক দলের সভাপতি শাহদাত হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার ফেরদৌস, জীবন, বাহারুল ইসলাম, মিথুন, রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, হাবিবুল্লাহ রনি, আবির, ওহিদুজ্জামান তাজ, সাইফুল, আনারুল, শাহরিয়ার, দলিল, হবিব, মুসা, মাহাবুর, শিহাব, রাকিব, ছোটন শেখ, আশরাফুল, ইমরান, রনি, নয়ন তরিকুল, আলম সহ অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
