Tuesday, March 17, 2026

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ২১ রমজান ০১ এপ্রিল ২০২৪ রোজ সোমবার আয়োজিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, কুলিয়া ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ ও সাধারন মানুষ ইফতার মাহফিলে অংশ নেন। এসময় পবিত্র রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা করা হয়। শেষে দেশ ও সমস্ত মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন দেবহাটা উপজেলা মডেল মসজিদের খতিব সাইফুদ্দিন ইয়াহিয়া।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article