Wednesday, March 4, 2026

দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার ৫৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহনের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৭ জুলাই ২০২২ রোজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল উদ্বোধন পরবর্তী বঙ্গমাতা খেলায় একদিকে অংশগ্রহন করে সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যদিকে অংশগ্রহন করে হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২গোলে বিজয়ী হয়। পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় একদিকে অংশগ্রহন করে শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অন্যদিকে অংশগ্রহন করে পারুলিয়া উঃপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলাগুলোয় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন দিলীপ বড়ুয়া, সাইফুল, সাগর, আঃ সাত্তার, ফারুক হোসেন, রিংকু, নাজির হোসেন ও জাকির। পরে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত হোসেন, দেবহাটা উপজেলা ক্রীড়া কমিটির সাধারন সম্পাদক মাস্টার আফছার আলী, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article