ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটার কুলিয়ায় বহুতল বিশিষ্ট জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ জুলাই ২০২২ রোজ শনিবার সকাল সাড়ে ৮টায় কুলিয়ার প্রায় ২শত ৫০ বছরের অধিক পুরানো মসজিদটির আধুনিকায়ন ও বহুতল বিশিষ্ট করনের লক্ষ্য নিয়ে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ গোলাম মোস্তফা। তিনি এসময় বলেন, এই মসজিদে তাদের পিতা, পিতামহ ও প্রপিতামহগন নামায আদায় করেছেন। তাদের পূর্ব পুরুষদের স্পর্শ বিজড়িত এই মসজিদটি দ্রুত নির্মানে তিনি এলাকাবাসীসহ উপজেলার সকল ধর্মপ্রান মানুষদের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, এখানে সকলে সহযোগীতা ও আন্তরিকতা দেখালে দ্রুত মসজিদ নির্মান করা সম্ভব হবে ইনশাল্লাহ। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক বাবলু রহমান, কুলিয়ার ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, ব্যবসায়ী মোহাম্মদ আলী, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সামাদ, দক্ষিন কুলিয়া ঈদগাহ কমিটির সভাপতি মজনুর রহমান, জাকির হোসেন, দেলদার রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ভিত্তিপ্রস্তর শেষে মোনাজাত পরিচালনা করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবুল হাসান।
