Friday, February 27, 2026

দেবহাটায় মোহনা টিভির ১৩ বর্ষে পদার্পনে র‌্যালী, আলোচনা ও কেট কাটা

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় মোহনা টিভির ১৩ম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্নাঢ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। মোহনা টিভির দেবহাটা উপজেলা প্রতিনিধি আর.কে.বাপ্পার সার্বিক ব্যবস্থাপনায় আজ ১১ নভেম্বর ২০২২ রোজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেবহাটা রিপোটার্স ক্লাব চত্বর থেকে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে রিপোটার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির দেবহাটা উপজেলা প্রতিনিধি আর.কে.বাপ্পা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, সহ-সভাপতি মজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবীর হোসেন লিয়ন, রিপোটার্স ক্লাবের কার্য্যকরী সদস্য সাইফুল ইসলাম, ব্যবসায়ী শওকত হোসেন লাচ্চু প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দেবহাটায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মোহনা টিভির আগামী পথচলা সার্থক কামনা করে সংবাদ, বিনোদন, খেলাধুলাসহ সকল স্তরে ব্যাপক ভূমিকা পালন করছে বলে উল্লেখ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন তাই সমাজের ও দেশের কল্যানের লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়া মিডিয়া দেশের উন্নয়ন তথা সমাজ থেকে সকল অন্যায় দূর করতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে উল্লেখ করে সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরন করার জন্য আহবান জানান এবং আগামীতে এই সফলতা ধরে রেখে মোহনা টিভির শতবর্ষ পালন হোক এই কামনা করেন। শেষে অতিথিবৃন্দ কেক কেটে মোহনা টিভির জন্মদিনকে বরন করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article