Thursday, March 5, 2026

দেবহাটায় আমাদের টিমের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় চলমান তীব্র গরমে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম একটি মানবিক পরিবার। আজ ৩০ এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত সাতক্ষীরা – কালিগঞ্জ মহাসড়কে সখিপুর মোড়ে পথচারী, বিভিন্ন যানবহনের চালকসহ সাধারণ মানুষের মাঝে এই বিতরণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম (মনি), নির্বাহী উপ-পরিচালক মারুফ বিল্লাহ্ সভাপতি এম.এইচ মনির হাসান, সাধারণ সম্পাদক রিফায়েত হোসেন , সহ-সভাপতি আব্দুল্লাহ আল (মামুন) , সহ সম্পাদক শেখ মোস্তাকিম বিল্লাহ্ ,কোষাধ্যক্ষ এস এম ইমরান হোসেন, দপ্তর সম্পাদক প্রসেনজিৎ সরকার, যুগ্ম সম্পাদক মৌসুমি হোসেন, প্রচার সম্পাদক শেখ সিদ্দীকুর রহমান, সহ প্রচার সম্পাদক রানী ফারহানা, ধর্মীয় বিষয়ক সম্পাদক হাফেজ আল আমিন হোসেন, সাধারণ সদস্য মুরাদ, মারুফ, এনামুল, রাকেশ, সাইফুদ্দীন প্রমুখ। এসময় আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি বলেন, দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। অতিষ্ঠ জনজীবনে গরমের তীব্রতায় বেড়েছে বিদ্যালয়ের ছুটিও। অতীতে এ ধরনের গরম পরিলক্ষিত হয়নি। সবাই বেশি করে পানি পান করি। খেটে খাওয়া শ্রমিকদের প্রতি সদয় হয়। এর পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং অনাবৃষ্টি ও গরমের কারণ চিহ্নিত করে জাগতিক পদক্ষেপ নিতে হবে। অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ব্যাপক হারে বৃক্ষ নিধন করা হচ্ছে উল্লেখ করে তিনি বেশি বেশি গাছ লাগানোর আহবান জানান। আমাদের টিমের সভাপতি এম.এইচ মনির হাসান বলেন, গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না। তাদের সেবা প্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থাদি সরবরাহ করতে হবে। সুপেয় খাবার পানি, স্যালাইন, প্রাথমিক ওষুধসহ যাবতীয় উপকরণ এসব মানুষের হাতে তুলে দিতে হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article