Monday, February 23, 2026

তেরখাদা উন্নত চিকিৎসা না পেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অসহায় শিশু

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলার আদমপুর গ্রামের অসহায় পলাশ সরদার এর ছেলে আজমির হাসান (০৬) উন্নত চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজমিরের হার্ট ছিদ্র হয়ে গেছে। তাকে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ফিরিয়ে দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য এখন তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। তার পিতা-মাতা তার চিকিৎসার জন্য সর্বস্ব খরচ করেছেন। এখন নিঃস্ব হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা। যা যোগাড় করা অসম্ভব পলাশ সরদারের। তিনি এলাকাবাসীসহ বিত্তবানদের নিকট ছেলের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন করেছেন। সহায়তা পাঠানোর নাম্বার- নগদ পার্সনাল ০১৭৫৬ ৩৯৯ ৬৪৬ এবং বিকাশ পার্সনাল ০১৯৩১ ২৮৩ ১৪৮।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article