তেরখাদা (খুলনা) প্রতিনিধি : তেরখাদায় বাল্যবিবাহ আয়োজনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। আজ ২০ আগস্ট ২০২২ রোজ শনিবার বেলা ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে বারাসাত ইউনিয়নের ইখড়ি গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
১৫ বছর বয়সী আমেনা খাতুনের বাল্য বিবাহ আয়োজনের অপরাধে “বাল্যবিবাহ প্রতিরোধ আইনে” ২০১৭ এর ৮ধারায় কন্যার পিতা মোঃ নান্টু মোল্যাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রাপ্ত বয়স্ক না হলে মেয়ের বিয়ে দিবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়। ভ্রাম্যমান আদালত চলাকালে তেরখাদা থানার পুলিশ প্রশাসন সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
