Wednesday, March 4, 2026

তেরখাদায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : তেরখাদায় উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ২৩ জুন ২০২২ রোজ বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান। এসময় উপস্থিত ছিলেন সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মনিরুল হক মন্টু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা, উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা এম এম বদিউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, কেএম আলমগীর হোসেন ও এসএম দীন ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ সিফাত, এস.এম মফিজুল ইসলাম জুম্মান, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর খুলনা জেলা ব্যবস্থাপক নয়ন কুমার ঘোষ ও ডিপিএম মহিতোষ সরকার, এ্যাসোসিয়েট অফিসার লিপি বিশ্বাসসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article