সকাল ১০টায় তেরখাদা উপজেলার জয়সেনার গ্রামের জুল মোল্যার আম বাগান থেকে মুন্নি আক্তার(১২) নামে একটি মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তেরখাদা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় উপজেলার জয়সেনা গ্রামের মোশারফ শেখের কন্যা মুন্নি আক্তার (১২) এর লাশ তাদের বাড়ির পাশে জুল মোল্যার আম বাগানে আম গাছের ডালের সাথে জুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। তখন এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ জুলন্ত লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এই ঘটনায় তেরখাদা থানায় একটি অপমুত্যু মামলা দায়ের হয়েছে।
