Wednesday, March 4, 2026

তেরখাদায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : সারাদেশের ন্যায় তেরখাদায়ও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ২৩ জুলাই ২০২২ রোজ শনিবার সকাল ১১টায় অফিসার্স ক্লাবে উপজেলা মৎস্য কর্মকর্তা পিংকর পালের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এক প্রেস বিফ্রিং এর আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি। উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল তার বক্তব্যে বলেন, দেশ মাছ রক্ষায় সপ্তাহব্যাপী সকল কর্মসূচী পালনের লক্ষ্যে জনপ্রতিনিধি ও মিডিয়া কর্মীর সহযোগিতা একান্ত প্র্রয়োজন। বর্তমান সরকারের আয়ের বৃহত্তম অংশ মৎস্য খাত থেকে আসে এবং আমিষের ৬২% মাছ থেকে আসে। সেই মাছ রক্ষার্থে সরকার বদ্দ পরিকর। বর্তমান মৌসুমে মাছের প্রজনন বৃদ্ধিকরনের সুব্যবস্থা, অভয়াশ্রম, বদ্ধ খাল খনন, বিল নার্সারী রক্ষনাবেক্ষণ করতে হবে। যাতে নিধনকারীরা কারেন্ট জাল, ঘুনি, চারো, সিং জাল, ট্রেন জাল, ভ্যাসাল দিয়ে খালের পানিতে ¯্রােতে বাধা অবৈধভাবে দেশীয় মাছ শিকার না করে। কেউ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এবং মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাইকিং, ব্যানার, ফেস্টুন সহ মৎস্য জীবিদের নিয়ে গ্রামে গ্রামে উদ্বুদ্ধকরণ সভা এবং মিডিয়ার মাধ্যমে প্রচার প্রচারনা করার আহবান জানান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article