Monday, February 23, 2026

তেরখাদায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্বোধন

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : আজ ০২ অক্টোবর ২০২২ রোজ রবিবার তেরখাদায় সকাল ১১টায় সৌদি মার্কেট ভবনে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর (২০৩ তম শাখা) তেরখাদা শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, সাবেক বারাসাত ইউপি চেয়ারম্যান মাওলানা শারাফাত হোসেন দিপু, পানতিতা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আব্দুল গাফ্ফার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স, সাংবাদিক হামিম বিল্লাহ, মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্বাস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও সিইও ফরমান আর. চৌধুরী। পরিচালনায় ছিলেন ব্যাংকের এসইভিপি ও হেড অব জিএসডি,এআইবএল, প্রধান কার্যালয়ের ইঞ্জি. মোঃ হাবীব উল্লাহ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article