তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট গ্রাম্য ডাক্তার মো: আব্দুল মান্নান সরদার (এমএ মান্নান) প্রেসার ও গ্যাষ্টিক জনিত কারনে মারাত্বক অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানাযায়, তালার সদর ইউনিয়নের আটারই গ্রামের আকা সরদারের বড় ছেলে ও সরদার ড্রাগ হাউজের পরিচালক সাংবাদিক আব্দুল মান্নান সরদার কয়েক দিন যাবত শারীরিকভাবে অসুস্থতায় ভুগছিলেন। আজ ২৪ জুলাই ২০২২ রোজ রবিবার দুপুরে তিনি বাড়িতে অবস্থান কালে মারাত্বক অসুস্থ্য হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে তালা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তার সুচিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সাথে অবস্থান করেছেন তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম ও সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসান।
সাংবাদিক এসএম নজরুল ইসলাম জানান, সাংবাদিক আব্দুল মান্নান সরদারের অবস্থা খুবই আশংকা জনক। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণ করছেন। সাংবাদিক আব্দুল মান্নান এখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক (সার্জারী বিভাগ) শরিফুল ইসলাম শরিফের তত্বাবধানে চেকাপ করার জন্য সাতক্ষীরা মাদার তেরসা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে আছেন। পরীক্ষা-নিরীক্ষা অন্তে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাংবাদিক আব্দুল মান্নান সরদারের সুস্থ্যতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম সহ সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
