তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা টু সাতক্ষীরা রোডে পরিক্ষামূলকভাবে বাস চলাচলের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। এসময় তালা উপজেলা শ্রমিক ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করা হয়।
আজ ২৪ জুলাই ২০২২ রোজ রবিবার সকালে তালা ব্রীজ নামক স্থানে অফিস উদ্বোধন ও পরিক্ষামূলকভাবে বাস চলাচলের শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মালিক সমিতির সভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, তালা উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো: সেলিম হোসেন, মালিক সমিতির কর্মকর্তা জামাল উদ্দীন প্রমুখ ।
এছাড়া উপস্থিত ছিলেন মালিক সমিতির কর্মকর্তা সজাল, রুহুল আমিন সাহেব, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আরশাদ আলী খোকা, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, শহিদুল ইসলাম, বিপু খাঁ, মিলন, হামিদুর, আয়জুল হারুন সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তালা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউর রহমান ডানলাপ।
এসময় বক্তারা বলেন, তালা – সাতক্ষীরা ভায়া আঠারো মাইল গাড়ী চলাচলে সহযোগিতা কামনা করেন এবং সকল শ্রমিকদের আজ থেকে তালা শাখা অফিস থেকে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রো বাস শ্রমিক ইউনিয়ন রেজি নং ৫৫০ এর সেবা আজ থেকে সেবা প্রদান করা হবে।
