তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য ১০০ নতুন গৃহ ও ২ শতক জমির দলিল বরাদ্দ করা হয়েছে। আগামী ২১ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দুই শতক জমির দলিলসহ এই ঘরের চাবি এই সকল পরিবারের কাছে হন্তান্তর করা হবে।
১৯ জুলাই ২০২২ রোজ মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি সহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এসময় উপজেলাপ নির্বাহী অফিসার বলেন জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তালা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় এবার উপজেলায় ১০০ পরিবারের মাঝে নতুন গৃহ উপহার দেয়া হবে। এর আগে তালা উপজেলার ২১০ জন গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়।
