Tuesday, March 17, 2026

তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে তালায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে দিবসটি পালনে আজ ১৮ আগস্ট ২০২৫ রোজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে, উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা থানার ওসি মো. মাইনউদ্দীন, জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমির আলহাজ্ব ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাস-এর নির্বাহী পরিচালক শেখ ঈমান আলী প্রমুখ। এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, মৎস্যচাসী ও মৎস্যজীবী সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article