সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : জামাত-বিএনপি কর্তৃক দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যসহ অপরাজনীতির প্রতিবাদে আজ ০৪ সেপ্টেম্বর ২০২২ রোজ রোববার বিকেলে ডুমুরিয়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ। এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দার, সহসভাপতি শেখ নাজিবুর রহমান নাজু, আবু সাঈদ সরদার, এমএম সুলতান আহমেদ, প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্ল্যা জাহিদুল ইসলাম, যুবলীগের এ্যাড, আশরাফুল আলম, শিমুল বিশ্বাস, শেখ ইকবাল হোসেন, ফজলুল হক লাভলু, শেখ আছাদুজ্জামান মিন্টু, রাজিউল বারি সৈকত, দেলোয়ার হোসেন, দাউদ মোড়ল, প্রসুন বিশ্বাস পম্পি, তুষার মন্ডল, ইকবাল সালাম, মেহেদী মাসুদ, আমীর হামজা, খান তৌহিদুজ্জামান রাতুল, বিশ্বনাথ দে, দিলিপ মন্ডল, ব্রজেন সরকার, চঞ্চল খান, অরিন্দম মল্লিক, জাহাবুর রহমান, কামরুল ইসলাম, বিকাশ চন্দ্র মন্ডল, মুজাহিদুল হক আকুঞ্জি, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা, কেএম মফিজুল ইসলাম, খালিদ হোসেন, রাসেল সরদার, নাজমুল ইসলাম বাবু, বিপ্লব ঘোষ প্রমুখ। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
