Wednesday, March 4, 2026

ডুমুরিয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন কর্মসুচী

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে নৃশংস ভাবে হত্যা এবং নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চিত করার প্রতিবাদসহ প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এক মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। আজ ০২ জুলাই ২০২২ রোজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাসষ্ট্রান্ড চত্ত্বরে অনুষ্ঠিত এ কর্মসুচীতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শিক্ষক বীরেশ্বর বৈরাগী। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক জি.এম শরিফুল ইসলামের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সহসভাপতি রবীন্দ্রনাথ মিত্র, চন্ডি দাস মন্ডল, অশোক কুমার বিশ্বাস, মোঃ আশরাফুল ইসলাম, অনুপ কুমার মন্ডল, তুষার কান্তি বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মাইকেল মল্লিক, অবনী সরকার, অর্থ সম্পাদক গৌতম কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক সনৎ কুমার মন্ডল, সহ-সাংগঠনিক জিএম মামুন পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ কুমার সরকার, সমাজ কল্যাণ সম্পাদক আবু তাহের মোঃ আল আমিন, স্বাস্থ্য ও পরিবার কণ্যাণ সম্পাদক প্রশান্ত মন্ডল, দপ্তর সম্পাদক অসীম কুমার মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক সোনালী চ্যাটার্জী, ক্রীড়া সম্পাদক বিমল মল্লিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিরণ্য চন্দ্র মন্ডল, শিক্ষক আবদুল্লাহ আল মামুন, কলেজ শিক্ষক নিত্যানন্দ মন্ডল, শিক্ষক এস,এম আব্দুর রাজ্জাক, কলেজ শিক্ষক ব্রজেন্দ্রনাথ হালদার, শিক্ষক অন্যুদ্যুতি কুমার মন্ডল প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article