Wednesday, March 4, 2026

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে নেটপাটা উচ্ছেদসহ দেয়া হয়েছে জেল-জরিমানা

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় আজ ০১ আগস্ট ২০২২ রোজ সোমবার বেলা সাড়ে ১০টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পানি ব্যবস্থপনা, মৎস্য মান ও মৎস্য খাদ্য নিয়ন্ত্রণের ওপর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সরকারি খালে নেটপাটা উচ্ছেদসহ ৫৫হাজার টাকা জরিমানা আদায় ও একজনকে ৩দিনের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের মাগুরখালি নদীতে একশ্রেনীর অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে নেটপাটার বাঁধ দিয়ে মাছ শিকার অব্যাহত রেখেছিল। ফলে নদীর দু’পারের মৎস্য ঘেরে মাছ চাষ ও বিলে কৃষিকাজের ক্ষয়ক্ষতিসহ পানি সরবরাহে বিগ্নিত হচ্ছিল। যার ফলে ওই বাঁধ উচ্ছেদের লক্ষ্যে গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্বে ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মামুনুর রশিদ। এ সময় নদীতে থাকা শতাধিক বাঁধ উচ্ছেদ করা হয় এবং ঘটনাস্থলে থেকে আটক মোঃ হারুন (৫০) নামের একব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে তাকে ৩দিনের কারাদন্ডাদেশ দেন বিজ্ঞ আদালত। এরপর দুপুর ১টায় উপজেলার আটলিয়া ইউনিয়নের গোলাপদাহ-চ্যাংমারি বিলের একটি মৎস্য ঘেরে অভিমান শুরু হয়। জানা গেছে, ওই ঘেরে মাছের খাদ্য হিসেবে পল্ট্রী মুরগীর বিষ্টা ব্যবহৃত হচ্ছিল। এ সময় ঘেরের কর্মচারী নুরুল ইসলাম (৫৫) ও মোঃ আবদুল্লাহ (৫৭) এই দু’জনকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানিতে মৎস্য ও পশু খাদ্য আইনের ২০১০ সালের ১২এর ২০ধারামতে ১৫ হাজার করে মোট ৩০হাজার টাকা জরিমানা আদায় করেন। এরপর বিকেল ৩টায় উপজেলার কাঁঠালতলা বাজারে একটি মাছের আড়তে অভিযান শুরু হয়। এ সময় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩ এর ৭ধারামতে এবং ভোক্তা অধিকার আইনের ৪২ধারামতে আড়ত পরিচালক বকুল চন্দ্র জোর্দ্দারের নিকট থেকে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ওই আড়তে মাছ বিক্রি করতে আসা ফড়িয়া স্বপন কুমার মন্ডলের বিরুদ্ধে চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে ওই একই আইন ও ধারামতে অভিযান শেষে তার নিকট ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান গুলোতে সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক ও ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article