সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আজ ২০ জুন ২০২২ রোজ সোমবার দিনব্যাপি ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা অংশ গ্রহন করেন। এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসুচী, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক, শিক্ষা সহায়তা, আশ্রয়ণ, নারীন ক্ষমতায়ন এবং সবার জন্য বিদ্যুৎ এই ১০টি উদ্ভাবনী বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সর্ব-সম্মিলিত ভাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকৌশলী মোহা. রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুল ইসলাম জুয়েল, প্রানিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, বিআরডিবি কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রীনা রানী মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা ওবাইদুল হক হাওলাদার, সমবায় কর্মকর্তা জাহিদুর রহমান, নির্বাচন কমিশন কল্লোল বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা মিশু দে, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মিসেস নিসা, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন। এছাড়া চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন খর্ণিয়ার চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, সদরের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, ধামালিয়ার চেয়ারম্যান জহুরুল হক, রদাঘরার চেয়ারম্যান গাজী তৌহিদ, ভান্ডরপাড়ার চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, রংপুরের চেয়ারম্যান সমারেশ চন্দ্র মন্ডল।
