Wednesday, March 4, 2026

ডুমুরিয়ায় পাষান্ড পিতার আঁছাড়ে শিশু-কন্যা নিহত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় পাষান্ড পিতার আছাড়ে আড়াই মাস বয়সী তামিমা খাতুন নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ ২৮ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভান্ডারপাড়া আবাসন পল্লীতে। এ ঘটনায় ঘাতক পিতা উজ্জ্বল সরদারকে পুলিশ আটক করেছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারপাড়া আবাসন পল্লীর ১৪নং কক্ষে বসবাস করতো উজ্জ্বল সরদার। নিয়মিত আয়-রোজগার না থাকাই তার সংসারে লেগেই ছিল কলহ-বিবাদ। এমনি করে আজ ২৮ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে চলে ঝগড়া-ঝাটি। এক পর্যায়ে রাত দেড়টার দিকে উজ্জ্বল উত্তেজিত হয়ে তার আড়াই মাসের শিশু কন্যা তামিমা খাতুনকে ঘরের ফ্লোরে আছাড় মারে। এতেই শিশু তামিমা গুরুতর আহত হয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া জানান, শিশু তামিমাকে আঁছড়িয়ে মেরে ফেরার অভিযোগে ঘাতক পিতা উজ্জ্বলকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article