Thursday, February 26, 2026

ডুমুরিয়ায় ধর্ষণের অভিযোগে আটক-২

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলায় পৃথক দুইটি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দু’জন পুলিশের হাতে আটক হয়েছে। ২৮ আগস্ট ২০২২ রোজ রোববার রাতে থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে তারা আটক হয়। তাদের মধ্যে একজনকে বাদুড়িয়া থেকে এবং অপর জনকে বাটিয়াঘাটা উপজেলার শোলমারি এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, ১০ আগষ্ট দুপুর বেলায় উপজেলার মাগুরখালি ইউনিয়নের পূর্ব-পাতিবুনিয়া গ্রামের মুদি ব্যবসায়ী বিজন রায়ের (৫৫) দোকানে একস্কুল ছাত্রী (১৪) সুঁই কিনতে যায়। এ সময় বিজন রায় কৌশল করে ওই ছাত্রীকে দোকান ঘরের পেছনে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে সেই থেকে বিজন রায় গা’ঢাকা দেয়। বিষয়টি নিয়ে ২৪ আগষ্ট ডুমুরিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয় যার নং-২০। ধর্ষণের অভিযোগে আটক অপর জন হল শফিকুল মলঙ্গী (১৯)। সে উপজেলার বাদুড়িয়া গ্রামের আব্দুল মলঙ্গীর ছেলে। জানা গেছে, রোববার দুপুরে শফিকুল মলঙ্গী তার এক চাচাতো বোনকে (৯) তাল কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে সে কৌশল করে পাশের পাট ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর আব্বা বাদী হয়ে গতকাল সোমবারে থানায় মামলা করে যার নং-২৫।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া জানান, ধর্ষণের অভিযোগে আটক দুই আসামীকে আদালতে সোপর্দ করা করেছে। তবে আসামী বিজন রায় ঘটনার দিন থেকে পলাতক ছিল। ২৮ আগস্ট ২০২২ রোজ রোববার রাতে তাকে বটিয়াঘাটার শোলমারি এলাকা থেকে আটক করা হয় এবং ভিকটীমদের ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পোঠানো হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article