সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অননুষ্ঠিত হয়েছে। আজ ২৭ আগস্ট ২০২২ রোজ শনিবার বিকেলে ইউপি চত্ত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মামুনুর রশীদ। অনুষ্ঠানে আর বক্তৃতা করেন নওশের আলী বাগাতি, শেখ আমজাদ হোসেন দাদাভাই, ইউপি সদস্য দেবব্রত সরদার, ললিতা রানী সরদার, পিনাক চক্রবর্তী ও শেখ জিল্লুর রহমান। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শেখ জাকারিয়া। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সমাগম ঘটে।
