সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বিপুল উৎসাহ ও আনন্দ মুখর পরিবেশে ডুমুরিয়া উপজেলার শাহ্পুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দু’টি প্যানেলের মধ্যে আবুল কালাম প্যানেল নিরাঙ্কুশ ভাবে জয়লাভ করেছে।
জানা গেছে, আজ ২৯ আগস্ট ২০২২ রোজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুল প্রাঙ্গনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে আবুল কালাম এবং খান শাকুর উদ্দিন দু’টি প্যানেলে বিভাক্ত হয়ে ৫টি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ভোটে বিদ্যালয়ের মোট ৫৭২ জন ভোটারের মধ্যে ৫০৬ জন হাজির হয়ে ভোট দেন। ভোট গ্রহন শেষে দেখা যায় আবুল কালাম প্যানেল নিরাঙ্কুশ ভাবে বিজয়ী হয়। বিজয়ী প্রার্থীদের মধ্যে অভিভাবক সদস্য পদে মোঃ সোহরাব হোসেন গাজী পায় ২৯৩ ভোট, এ এম জিল্লুর রহমান মিন্টু পায় ২৯১, মোঃ কামাল হোসেন পায় ২৮৯ ভোট, যোগেশ চন্দ্র বিশ্বাস পায় ২৬২ ভোট। এছাড়া একই প্যানেলের সংরক্ষিত অভিভাবক পদে লিপি সুলতানা ৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়। নির্বাচনে পরাজিত প্যানেলের প্রার্থীদের মধ্যে আবুল বাশার গাজী পায় ১৯৮ ভোট, কে এম রফিকুল ইসলাম পায় ১৯০ ভোট, খান আব্দুস সালাম পায় ১৮৩ ভোট, এস এম খোরশেদ আলী পায় ১৭৬ ভোট এবং ওই প্যানেলের সংরক্ষিত প্রার্থী রহিমা খাতুন পায় ১৯৯ ভোট। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, সককারি শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান, ডুমুরিয়া থানার এস আই জাহাঙ্গীর আলম, এস আই হাফিজুর রহমান প্রমুখ।
