সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়েত ইসলামীর ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়ন শাখার ২ নং ওয়ার্ডের রাজাপুর গ্রামের দলীয় কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে। আজ ০৯ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১০টায় জামায়েত ইসলামীর সাহস ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের উপস্থিতে দলীয় কার্যলয় উদ্বোধন করা হয়। ওয়ার্ড সেক্রেটারী সরদার আব্দুল হালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহস ইউনিয়ন শাখার আমির সরদার আব্দুল হান্নান, বিশেষ অতিথি ছিলেন বায়তুল মাল সম্পাদক হাফেজ আবুল খয়ের, চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক এফ এম আনিচুর রহমান, বক্তব্য দেন কারি মোস্তফা কামাল, মাষ্টার মোশারফ গাজী, ডাঃ ইবাদুর রহমান, মাহাবুর রহমান ফকির, আব্দুর রশিদ গাজী, শেখ আব্দুল হান্নান, মোসতাক আহম্মেদ প্রমুখ।
