সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : “দেশি ফল বেশি খাই- আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলায় ৩দিন ব্যাপি জাতীয় ফল মেলা-২৫ শুরু হয়েছে। আজ ১৯ জুন ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। উদ্বোধনের আগে একটি র্যালী উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা সম্প্রসারিত ভবন মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইবনে ইনসাদ আমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ছাড়া আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সোহেল মুহাম্মদ জিল্লুর রহমান রিগ্যান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিদ হোসেন, উপজেলা রির্সোস ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা দেশি ফলের গুরুত্ব ও ফলের গাছ লাগানো নিয়ে আলোচনা করেন।
